নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা

নাটোর প্রতিনিধি : নাটোরের হয়বতপুরে মোটা অঙ্কের যৌতুকের দাবিতে ফরহাদ হোসেন(৩২) নামে এক বাস কাউন্টার মাষ্টার তার স্ত্রীকে শ্বাসরোধ ও অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার হয়বতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গৃহবধূর পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, ৭ বছর আাগে সদর উপজেলার হয়বতপুর গ্রামের রওশন শিকদারের ছেলে ফরহাদ আলী (৩০) সঙ্গে নলডাঙ্গা উপজেলার শিবপুর বৈদ্যবেলঘড়িয়া গ্রামের বাবু মিয়ার মেয়ে সুলতানা বৃষ্টির বিয়ে হয়।বিয়ের পর বছর দুয়েক তাদের দ¤পত্য জীবন সুখ-স্বাচ্ছন্দ্যে কাটলেও পরবর্তী সময় নেমে আসে অশান্তির কালোছায়া।যৌতুকের দাবি ওই গৃহবধূ অপারগতা প্রকাশ করলে তার ওপর হয় অমানুষিক নির্যাতন। যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে নানা অজুহাতে বেধড়ক মারপিট করে । কয়েকদিন আগে টাকার জন্য স্ত্রীর সঙ্গে ফের ঝগড়া-বিবাদের একপর্যায়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে ওই গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। স্বামীর নির্যাতন সইতে না পেরে তিন বছরের ছেলে আরাফাতকে সাথে নিয়ে গাজীপুরে গার্মেন্টস কর্মী মায়ের বাসায় চলে যায় ।পরে ফরহাদের বাবা এবং আÍীয় স্বজনের অনুরোধে সুলতানা বৃষ্টিকে বাবার বাড়িতে ফিরিয়ে আনা হয় ।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে বৃষ্টির বাবার বাসায় লক্ষীপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান কালু,ঐ ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান সাজাহান আলীর উপস্থিতিতে এক সালিশ মিমাংসা অনুষ্ঠিত হয় । সালিশে ফরহাদের বাবা রওশন শিকদার পুত্রবধুকে আর মারপিট বা অত্যাচার করা হবেনা বলে মর্মে অঙ্গীকার করে বৃষ্টিকে সেদিনই নিজের বাসায় নিয়ে যায় । বৃষ্টি শ্বশুর বাড়িতে পৌচ্ছামাত্র পাষন্ড স্বামী ফরহাদ শিকদার দরজা জানালা বন্ধ করে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকাল পর্যন্ত একাধিকবার ওই গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে মারধর করে,চোখে আঘাত করে । গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে গৃহবধূর পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর প্রতিবেশীদের সহায়তায় গৃহবধূকে নাটোর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ ব্যাপারে গৃহবধুর স্বামী ফরহাদ শিকদার জানান,আমি দা¤পত্য কলহের কারণে বকাঝকা করেছি ।মারপিট করিনি । বাচ্চা নিয়ে সে চলে যাচ্ছিল । আমি বাচ্চা কেড়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত লাগতে পারে ।
লক্ষীপুর খোলাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান,সালিশ মিমাংসা করে ঐ গৃহবধুকে শ্বশুরের হাতে তুলে দেয়া হয়েছিল । পুত্রবধুকে আর নির্যাতন করা হবেনা মর্মে অঙ্গীকার করেছিল । পরে কি হয়েছে আমি জানিনা ।
নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জহুরুল ইসলাম বাবু জানান,দরিদ্র পরিবারের সন্তান বৃষ্টি আমার প্রতিবেশী । খুব লক্ষী মেয়ে । যৌতুকের কারণে দীর্ঘদিন ধরে তাকে অমানুষিক নির্যাতন করা হচ্ছে । এবার তাকে হত্যাচেষ্টা করা হয়েছে । আমরা এলাকাবাসী পাষন্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় ।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।




