slider

নাটোরে মাদক সেবনের দায়ে ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকা গাঁজাসহ আলোচিত আলোচিত কিশোর গ্যাং এর প্রধানসোহানুর রহমান সাকিবকে ৫ সহযোগীসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের সদস্যরা । সোমবার দুপুর ২ টায় তাদের ভাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয় ।
জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার উত্তর চৌকিরপাড় ও রথবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দন্ডপ্রাপ্তরা হলো, বড়হরিশপুর এলাকার সাইদুর রহমানের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং আলোচিত কিশোর গ্যাং সোহানুর রহমান সাকিব, একই এলাকার আবেদুর রহমান মুক্তার ছেলে আবিদ রহমান, হাজরা নাটোর এলাকার আলী আকবরের ছেলে আশিক ইসলাম, উত্তর চৌকির পাড় মহল্লার আবুল খায়েরের ছেলে ফয়সাল হোসেন এবং রথবাড়ি এলাকার আসাদুজ্জামান চাইনিজ ও তার ছেলে আশিকুর জামান।
ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন জানান, উত্তর চৌকিরপাড় এলাকায় থেকে মাদক সেবনের সময় সোহানুর রহমান সাকিব, আবিদ, আশিক ও ফয়সালকে ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অন্যদিকে রথবাড়ি এলাকা থেকে একগ্রাম হিরোইনসহ আসাদুজ্জামান চাইনিজ ও তার ছেলে আশিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (ক) অনুযায়ী গাঁজা রাখার দায়ে ৪ জনকে ১৫ দিন ও হিরোইন রাখার জন্য ২ জনকে ২০ দিন কারাদন্ড প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button