সোনাতলায় ৫ দিন ব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সম্বলিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের সম্বলিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করা হয়েছে।
৫ জুন সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের কাবিলপুড় এলাকায় আলোর প্রদীপ যুব সংগঠন কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোর প্রদীপ যুব সংগঠনের সাধারণ সম্পাদক আহসান কবির রাসেল এর সঞ্চালনায় ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধুনট উপজেলা সহকারী যুব কর্মকর্তা জাহিদুল ইসলাম, সোনাতলা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল, আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুবির কুমার পাল, সাইফুল ইসলাম, এ্যাকাউনটেন্ড জুয়েল মিয়া, উপজেলা স্বাস্থ্য এর কমপ্লেক্সে এ আই টেকনিশিয়ান এ্যানিমেল হেলথ রিপন সরকার, আলোর প্রদীপ যুব সংগঠনের সদস্যরা ও বায়োগ্যাস প্রযুক্তির ২০ জন প্রশিক্ষণার্থী।



