slider

নাটোরে মাদক বিক্রেতার ১৩বছর কারাদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরে ইয়াবা ও হেরোইন বিক্রির দায়ের ওমর ফারুক নামে এক মাদক ব্যবসায়ীকে ১৩বছর কারাদন্ড ও ১৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন।
মামলা সূত্র জানায়, ২০১৮সালের অক্টোবর মাসে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বাগডোব এলাকায় মাদক বিরোধি অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মোটরসাইকেল সহ ওমর ফারুককে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১০০পিচ ইয়াবা এবং ১০গ্রাম হেরোইন উদ্ধার করে তারা।
পরে এসআই মামুন হোসেন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিচার আজ ওমর ফারুককে ১৩বছর কারাদন্ড প্রদান করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। দন্ডপ্রাপ্ত ওমর ফারুক বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর এলাকার মৃত শহীদুল্লাহ ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button