slider

নাটোরে বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশের বাঁধা

নাটোর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে নাটোর জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ।
পরে পুলিশী বাঁধায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ব্যাপারীসহ অন্যান্যরা।
এ সময় তারা বলেন, দেশের মানুষ আজ সরকার পতন আন্দোলনে মাঠে নামতে শুরু করেছে তাদের আর দমিয়ে রাখা যাবেনা। আজকের বরিশালের সমাবেশ তার প্রমাণ। তাই সরকারের উচিত বিএনপির বিরুদ্ধে দমন পীড়ন বন্ধ করে দেশে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button