slider

নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি আ.লীগের প্রতিরোধে পন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরে পুলিশের উপস্থিতিতে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হামলায় বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পন্ড হয়ে গেছে। শনিবার দুপুর দুইটায় শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হোসেন গুরুতর আহত হন। রক্তাক্ত জকম অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

নাটোর সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,শনিবার দুইটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিল।ঠিক এ সময় শহরের মুসলিম ইন্সিটিটিউট চত্বর থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সমর্থিত শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী মোটর সাইকেল বহরসহ লাঠিসোটা নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসে এবং এলোপাথাড়ি ভাঙচুর ও মারপিট শুরু করে।

তাঁরা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হোসেনকে হকিস্টিক দিয়ে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং তাঁর মোটর সাইকেলটি ভাঙচুর করে। এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের হাত থেকে আবুল হোসেন কে উদ্ধার করে এবং অটোরিক্সায় করে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে তাকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । কিছুক্ষণ পরে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী জেলা যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরীর নেতৃত্বে ৩০-৩৫ জন যুবক হকিস্টিক হাতে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে টহল দিতে থাকে। শিমুল এমপির সমর্থকরাও প্রায় ৫০টি মোটরসাইকেল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে মহড়া দিতে শুরু করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ উভয়পক্ষকে ওই এলাকা থেকে চলে যেতে বললে তাঁর সাথে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একই স্থানে আওয়ামীলীগের দুই পক্ষের প্রতিরোধের মুখে বিএনপির কর্মসূচি পন্ডহয়ে যায়। উভয় পক্ষ সরকারি বালিকা বিদ্যালয়ের ফটকের সামনে শহরের প্রধান সড়ক দখল করে শান্তি সমাবেশ শুরু করে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় কিছুক্ষণের জন্য সড়কটিতে যানবাহন চলাচল বন্ধহয়ে যায়।

দুপুর আড়াইটার দিকে সংসদ সদস্যের অনুসারীরা শান্তি সমাবেশ শেষ করে সেখান থেকে চলেযায়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের শান্তি সমাবেশ শুরু হলে সেখানে শরিফুল ইসলামের সঞ্চালনায় সদর উপজেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ করে। সমাবেশে জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম মালেক শেখ, সৈয়দ মোর্ত্তজা আলী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,নাটোরে বিএনপিকে এক ইঞ্চি মাটিও ছাড় দেয়া হবেনা। তারা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদেরকে ঘর থেকে বের হতে দেয়া হবেনা। এর ধারা বাহিকতায় আজও তাদেরকে কর্মসূচি পালন করতে দেয়া হয়নি। তারা (বিএনপি) পালিয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন,আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আওয়ামীলীগ নেতাকর্মীরা পরিকল্পিত ভাবে অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে। আমাদের নেতা আবুল হোসেনকে গুরুতর জখম করেছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মালেক শেখ বিএনপির কর্মসূচি পন্ড করে দেয়া প্রসঙ্গে বলেন, গত ১ এপ্রিল বিএন পিজামাত চক্র নাটোরে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে। তাই আমরা আর বিএনপিকে নাটোরে কোনো কর্মসূচি পালন করতে দিবোনা। আমাদের দেখে তারা আজ পালিয়ে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, পুলিশ আগে থেকেই আলাইপুর এলাকায় অবস্থান নিয়েছিল। উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করা হয়েছে। বিএনপিক র্মসূচি পালন করেনি। বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির একজন আহত হয়েছে। আমরা তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button