নাটোরে প্রতিপক্ষের হামলায় ৭ আ.লীগ নেতাকর্মী আহত

পূর্ব বিরোধের জেরে নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক বাবলুসহ দলটির স্থানীয় অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছেন।
এদের মধ্যে বাবলুসহ তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিনের সমর্থকরা।
এ সময় ইউপি চেয়ারম্যান মইনুল হক চুন্নুর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সাতজন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
খবর পেয়ে হাসপাতালে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শুক্রবার এলাকার একটি ইফতার মাহফিল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয় বলে জানান এলাকাবাসী।
গোলযোগের বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র : ইউএনবি




