slider

নাটোরে পিস্তল, শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার তকিয়া বাজার থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি শুটারগান, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার সিজান (২৩) রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখন্ডি দক্ষিণপাড়া এলাকার মানিকের ছেলে।র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তকিয়া বাজারে হামজা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালায় রাজশাহী মোল্লাপাড়া ক্যা¤েপর এক দল সদস্য। ওই সময় সিজানের দেহ তল্লাশি করে ওই অস্ত্র ও নগদ ১ হাজার টাকা জব্দ শেষে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button