slider

নাটোরে পাওনা ৫০০ টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের মল্লিকহাটি মহল্লায় পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে শাওন (২৫) নামে এক যুবক।বৃহ¯পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের মল্লিকহাটী মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত শাওন মল্লিকহাটী পশ্চিমপাড়ার দিলু মিয়ার ছেলে। আর হত্যাকারী আলিফ একই এলাকার বাবু মিয়ার ছেলে।
জানা যায়, শহরের মল্লিকহাটি মহল্লায় শাওন ও আলিফের একই মহল্লায় বাড়ি এবং ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে উঠা। শাওন পেশায় রাজমিস্ত্রি আর আলিফ টাইলস মিস্ত্রি। কিছুদিন আগে টাইলস মিস্ত্রি আলিফকে ৫০০ টাকা ধার দেন রাজমিস্ত্রি শাওন। কিন্তু পাওনা টাকা চাওয়া যেন কাল হলো রাজমিস্ত্রি শাওনের (৩০)। পাওনা টাকা চাওয়ায় বন্ধু আলিফ ঘাস কাটার হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
বৃহ¯পতিবার সকালে ঘাস কেটে হাঁসুয়া হাতেই স্থানীয় এক হোটেলে যান শাওন। সেখানে আলিফের সঙ্গে দেখা হয় তার। পরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কিতে জড়ান তারা। একপর্যায়ে শাওনের হাত থেকে হাঁসুয়া কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন আলিফ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বৃহ¯পতিবার সকালে ঘাস কেটে ওই হাঁসুয়া হাতেই স্থানীয় এক হোটেলে নাস্তা করতে যান শাওন। সেসময় আলিফের সঙ্গে দেখা হওয়ায় পাওনা টাকা চাইলে ওই ঘটনা ঘটে। নিহতের দুটি শিশু সন্তান রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই ওই ঘাতক পালিয়ে যায়। তাকে আটকে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button