slider
নাটোরে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ। আজ ২৮ এপ্রিল বৃহ¯পতিবার সকাল থেকে পৃথক দুটি স্থানে এই ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তিনি। শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত দরিদ্র মহিলা ও পুরুষদের মাঝে বিতরণের জন্য শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
এছাড়াও নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত খাদ্য সামগ্রী ৩২ জন তৃতীয় লিঙ্গের মাঝে বিতরণ করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদিকা বিউটি বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।




