slider

নাটোরে কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন

নাটোর প্রতিনিধি : কনকনে শীত ও কুয়াশা বেড়েছে উত্তরের জেলা নাটোরে। গুড়ি গুড়ি বৃষ্টির ন্যায় কুয়াশা ঝরছে প্রকৃতি জুড়ে। কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের।

এরসাথে কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে জনজীবন। কষ্ট বেড়েছে ছিন্নমূল শীতার্ত মানুষের। সকালে কাজে যোগ দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবী দরিদ্রদের।
রাতে স্টেশন খোলা জায়গায় ছিন্নমূল মানুষ দুর্বিসহ জীবন যাপন করছে। হেড লাইট জ্বালিয়ে দিনের বেলাতেই চলছে পরিবহন। ধানের বীজতলা ও কৃষি ফসল বিবর্ণ হয়ে যাচ্ছে। হাসপাতালে বেড়েছে শীত জনিত রোগী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button