নাগেশ্বরী বিএমডিএ’র মেকানিক কর্তৃক নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত

কুড়িগ্রাম প্রতিনিধি: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)র নব নির্মানাধীন ভবনের কাজ পরির্দনের জন্য (২ জানুয়ারী) সোমবার পরিদর্শনে আসেন বিএমডিএর কুড়িগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জিননুরাইন খান। তার সাথে ছিলেন রংপুর সার্কেল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মোস্তাক আহম্মেদ সরকার, নাগেশ্বরী সহকারী প্রকৌশলী (চঃ দাঃ) মো. আলমগীর কবীর, রংপুর সার্কেল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান। অফিস ভবন পরিদর্শন কালে নাগেশ্বরী অফিসের সহকারী মেকানিক মো. নাহিদ আলীর কাছে তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের সংবাদ প্রচারের বিষয়ে জানতে চাওয়া হয় কিন্তু নাহিদ আলী সঠিকভাবে জবাব না দেয়ায় তার উপর নির্বাহী প্রকৌশলী অসন্তুষ প্রকাশ করেন এবং তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্বাক্ষাতের জন্য উপজেলা নির্বাহী অফিসে যাওয়ার পথে নাহিদ আলী তার দলবলসহ একই অফিসের দৈনিক ভিত্তিক নিয়োজিত পিয়ন এরশাদুল হককে নিয়ে নির্বাহী প্রকৌশলীর উপর চড়াও হয়ে অপমান ও লাঞ্ছিত করার চেষ্টা করেন। উপজেলা নির্বাহী অফিসের কয়েকজন দৌড়ে এসে নাহিদ কে বাধা দেন। পরে নির্বাহী প্রকৌশলীকে অপমান করায় একই অফিসের ড্রাইভার আনিছুর রহমান নাহিদ আলীকে মারতে গেলে নির্বাহী প্রকৌশলী তাকে বাধা প্রদান করেন। নাহিদ আলীর এ কর্মকান্ডকে কেন্দ্র বিএমডিএ নাগেশ্বরী অফিসের সকল কর্মচারীর মাঝে হতাশা, ক্রোধ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তারা জানায় নাহিদ আলীর বিএমডিএ রংপুর সার্কেলের ভারপ্রাপ্ত তত্ত্বাবধয়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমানের সাথে অবৈধ লেনদেনের বিশেষ সম্পর্ক থাকায় মো. নাহিদ আলী এলএলপি স্থাপনের নামে নিরিহ কৃষকের নিকট হতে অর্থ অত্রসাৎ, চাকুরী দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়াসহ অফিসে ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাৎ করে আসছে। তার বিগত পাঁচটি কর্মস্থলে প্রত্যেক যায়গায় অফিসের কর্মকর্তা, কর্মচারীর সাথে অসভ্য অচরণ এবং প্রতিটি যায়গা থেকে হাবিবুর রহমান খান তাকে সহায়তা করেন। এতো কিছুর পরেও হাবিবুর রহমান তাকে ১৪তম গ্রেডের সহকারী মেকানিকের পদ থেকে উপ-সহকারী প্রকৌশলীর পদে আলমগীর কবীরের উপর চাপ প্রয়োগ করে অবৈধ্যভাবে দায়িত্ব প্রদান করেছে। নাহিদ আলীর এহেন আচারনে অফিসের দাপ্তরিক পরিবেশ বিঘ্নিত সৃষ্টি হওয়ায় কুড়িগ্রাম অঞ্চলের কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
নাগেশ্বরী বিএমডিএ’র মেকানিক মো নাহিদ আলীর মোবাইল ফোনএ যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিএমডিএর কুড়িগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জিননুরাইন খানের মোবাইল ফোনে যোগাযোগ করা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।




