উপমহাদেশশিরোনাম

‘নাগরিকত্ব সংশোধনী আইন ভারতকে ছিন্নভিন্ন করবে’

নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের হৃদয়কে ছিন্নভিন্ন করে দিবে। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী দিল্লির রামলীলা ময়দানে শনিবার আয়োজিত ‘ভারত বাঁচাও’ সমাবেশে এই মন্তব্য করেছেন।
সমাবেশে সোনিয়া গান্ধী বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনে ভারতের হৃদয় টুকরা টুকরা হয়ে যাবে, এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহের কোন কিছু যায় আসে না।’
এর উদাহরণ হিসেবে তিনি আসাম ও উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের সহিংসতার কথা উল্লেখ করেন।
কংগ্রেস এই নেত্রী আরও বলেছেন, ‘তাদের একমাত্র এজেন্ডা হচ্ছে প্রকৃত ইস্যু ধামাচাপা দিয়ে মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা। তারা প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করে এবং পরবর্তীতে সংবিধান দিবস উদযাপন করে।’
এছাড়া ৭৩ বছর বয়সী সোনিয়া গান্ধী বলেছেন, সময় এসেছে দেশকে বাঁচানোর এবং এর জন্য আমাদের কঠিন সংগ্রাম করতে হবে।
‘সরকারকে বলুন ত্যাগের জন্য আমরা প্রস্তুত…কংগ্রেস অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না। দেশ, গণতন্ত্র ও সংবিধানের প্রতি দায়িত্ব আমারা শেষ নিঃশ্বাস অবধি পালন করব’, বলেন সোনিয়া।
এদিকে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুরের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।
বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৫ জন। এমন পরিস্থিতি ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button