slider

নলডাঙ্গ উপজেলা চেয়ারম্যানের বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধু তাই বলেছিলেন, যে চারিদিকে আমার সব আÍীয় স্বজন বা আমার আপনজন । আমি কাকে কি বলবো । আÍীয় হোক আর আপনার আপনজন হোক । তারা এই দেশে লুটপাট, হত্যা, খুন-খারাবী, ডাকাতি, দূর্ণীতি জর্জরিত ছিলেন ।
নলডাঙ্গ উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদেও এমনই একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও চেয়ারম্যান দাবি করেছেন, তাঁর আলাদা আলাদা বক্তব্যকে একসঙ্গে জুড়ে দিয়ে অপপ্রচার করা হচ্ছে।
গত বুধবার নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন নলডাঙ্গা উপজেলায় ১১৮ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের এ বক্তব্য রাখতে দেখা যায় । এ বক্তব্য ভাইরাল হওয়ার পর ক্ষমতাসীন দলের একাংশের তোপের মুখে আছেন উপজেলা চেয়ারম্যান। চেয়ারম্যানে এমন বক্তব্যে উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ক্ষোপ প্রকাশ করে এ বক্তব্যর তীব্র নিন্দা জানিয়েছেন।
লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক মাহাবুব ইসলাম সাব্বির বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আÍীয় স্বজনরা নাকি সেই সময় লুটপাট, রাহাজানি, খুন, ডাকাতি কাজে লিপ্ত থাকতেন তখন নাকি তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন। এমন বাজে মন্তব্য করায় জন্য আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ করছি ও সেই সাথে দ্রুত গ্রেফতারে দাবি জানাচ্ছি।
নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তারুল ইসলাম আলম জানান,বঙ্গবন্ধুর আÍীয় স্বজন নিয়ে নিয়ে তার এই বক্তব্য কোনভাবেই মেনে নেয়া যায় না। এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা
তো মিথ্যাচার হয়েছে । তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক ।
এ ব্যাপারে নলডাঙ্গ উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদেও সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। এটি একটি ষড়যন্ত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button