Uncategorized

নলডাঙ্গা অপহরণের অভিযোগে একজন আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা অপহরণের অভিযোগে অনিক হোসেন (৩০) নামের এক যুবককে আটক এবং অপহৃতাকে উদ্ধার করেছে র‌্যাব। ৪ ডিসেম্বর শনিবার উপজেলার ইয়ারপুর কাশিয়াবাড়ী গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে অনিক হোসেনকে আটক করা হয়। আটক অনিক সদর উপজেলার একডালা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যা¤েপর কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল আজ ৪ ডিসেম্বর রাত সাড়ে চারটার দিকে নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর কাইশাবাড়ি গ্রামে কো¤পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এরনেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত অপহরণকারী অনিক হোসেনকে আটক করে ।
ভিকটিম তার নাটোর সদর উপজেলার দাদার বাড়িতে বেড়াতে গেলে গত ২ ডিসেম্মর নাবালিকা ভিকটিম (১৫) কে তার দাদার বাড়ী হতে অভিযুক্ত অনিক হোসেন অপহরণ করে নিয়ে যায়।পরবর্তীতে অপহৃত নাবালিকার বাবা নাটোর র‌্যাব ক্যা¤েপ অভিযোগ করলে সিপিসি-২, নাটোর ক্যা¤েপর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অপারেশন পরিচালনা করে ভিকটিম উদ্ধারসহ অভিযুক্তকে আটক করে। এই ঘটনায় নাটোর জেলার সদর থানায়ৎ একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button