slider

নলডাঙ্গায় গৃহহীন ও শিক্ষার্থীদের মাঝে ঘরের চাবি ও ল্যাপটপ বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ১০টি গৃহহীন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের মাঝে সরকারি ঘরের চাবি, সেলাই মেশিন, ল্যাপটপ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই সব সামগ্রী বিতরণ করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা এলজিইডি প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button