sliderস্থানিয়

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পথসভা ও র‌্যালীর আয়োজন করে উপজেলা সেচ্ছাসেবক দল। বুধবার (২০শে আগষ্ট) বেলা এগারোটায় নলছিটি পৌর ভবন সম্মুখে অনষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জেড আই কামাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম তুহিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান (হেলাল) খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জুলহাস প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানার সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নলছিটি উপজেলা পৌর কমিটির আহবায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল খান সহ পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আগত সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভা শেষে উপজেলার দশটি ইউনিয়ন ও পৌর সভার নয়টি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে নলছিটি পৌর ভবনের সম্মুখে এসে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button