slider

নলছিটিতে শিকলে বেঁধে শিশু নির্যাতনকারি লতিফ খান গ্রেফতার

মোঃশাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে ১১ বছরের এক শিশু ও তার বাবাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের অভিযোগে লতিফ খানকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

মঙ্গলবার ২১ ফেব্রæয়ারি রাতে নির্যাতিত শিশুর বাবা নির্যাতনের শিকার বাবুল হাওলাদার
বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ লতিফ খানকে গ্রেফতার করে বলে বিষয়টি
নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতাউর রহমান ।

গত রোববার রাতে তেতুলবাড়িয়া গ্রামের লতিফ খানের বাড়ির আঙিনায় শুকিয়ে মজুদ করে রাখা দুই কুড়ি (৪২০টি) সুপারি চুরির ঘটনা ঘটে। শিশু ছাব্বিরের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাকে ও তার বাবা মো. বাবুল হাওলাদারকে বাড়ি থেকে লতিফ খানের বাড়িতে ধরে নিয়ে যায়। এরপর লতিফ খান ও স্থানীয় কয়েকজন মিলে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে
মধ্যযুগীয় কায়দায় ওই দুজনের উপর পাশবিক নির্যাতন চালান। রাত ১২টার দিকে আব্বাস হাওলাদার নামে স্থানীয় এক মাংস বিক্রেতা কাঁচি দিয়ে ওই শিশুর মাথার চুল কেটে দেয়। এরপর সারারাত গাছের সঙ্গে তাদেরকে বেঁধে রাখা হয়।

সোমবার সকালে এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মুচলেকা নিয়ে বাবুল হাওলাদার ও তার ছেলেকে ছেড়ে দেন লতিফ খান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আতাউর রহমান জানান, নির্যাতিত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত লতিফ খানকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button