
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল চাপায় মো. নাসির হাওলাদার(৫০)নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দপদপিয়া এলাকার বকুলতলা এলাকায় বরিশাল -পটুয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির হাওলাদার উপজেলার দপদপিয়া গ্রামের মৃত মো. মোসলেম হাওলাদারের ছেলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসির হাওলাদার ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় পটুয়াখালী থেকে বরিশালগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি এবং অজ্ঞাত মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারি নাসির হাওলাদারকে মৃত্যু ঘোষণা করেন। অজ্ঞাতনামা আহত মোটরসাইকেল চালক ওই হাসপাতালে চিকিৎসাধীন য়েছেন।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




