
মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নাজমুল ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৯ টার দিকে পৌর এলাকার বৈচন্ডি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল আলম।
নিহত নাজমুল ওই গ্রামের মো.শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের চাচা মো.আনিছুর রহমান জানান, শনিবার রাতে তার নাজমুল নিজেই বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ছিটকে পরে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম এজানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



