sliderস্থানিয়

নলছিটিতে নির্বাচন আচরণ বিধি বিষয়ক অবহিত করন সভা  

মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: নলছিটিতে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অভিতকরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃব্ররুন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জোবায়ের হাবিব। 

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা দলের নেতাকর্মীরা  নির্বাচনী আচরণবিধি লংঘন করেন তবে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সভায় অন্যদের মধ্যে  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মো: মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ-র নলছিটি উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি নলছিটি সমন্বয়ক মো:খলিলুর রহমান মৃধা, নলছিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, উপজেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মনির ইউ জামান, ইসলামি আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । 

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা পড়ে শোনান নলছিটি উপজেলা নির্বাচন অফিসার মো: নাজমুল হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button