sliderস্থানিয়

নলছিটিতে ধানের শীষের নির্বাচনী মতবিনিময় সভা

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় নলছিটি মার্চেটন্স মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে নলছিটি পৌর বিএনপি পরিবার অয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান (হেলাল) খান। পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, বিএনপি নেতা হাবিবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক তৌহিদ আলম মান্না, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নান্না মোল্লা, পৌর বিএনপি’র ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের চুন্নু, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক জিয়াউল কবির মিঠু, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা রুস্তম তালুকদার প্রমুখ। সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করে।

উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সাইদুল কবির রানার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক বিল্লাল শরীফ, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুম মাল, সিনিয়র সহ-সভাপতি মো: বারেক সরদার, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খলিফা, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন তালুকদার, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কামাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খলিফা, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুজন, পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক বশির তালুকদার, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান, পৌর ছাত্রদল আহবায়ক রনি তালুকদার, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ন আহবায়ক এইচ এম ফয়সাল, সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ধানের শীষের সমর্থনে এক বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সভাস্থলে এসে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button