slider

নলছিটিতে গাছের সাথে মহেন্দ্র’র ধাক্কা, নিহত ১, আহত ৭

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ নামক স্থানের বরিশাল-ঝালকাঠি মহাসড়কে বরিশাল থেকে ছেড়ে আসা একটি মহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দিলে একজন নিহত এবং ৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার(১ডিসেম্বর) বিকেলে বরিশালের রূপাতলী থেকে পিরোজপুরগামী একটি মহেন্দ্র অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে এসময় মহেন্দ্রর যাত্রী দীপঙ্কর সমদ্দার(৫৫) নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, দূর্ঘটনার শিকার মহেন্দ্র উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে রাখা হয়েছে। নিহত দিপঙ্কর সমদ্দারের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়ধীন আছে। তিনি আরও বলেন, খুব সম্ভবত তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button