
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে “আগামীর বাংলাদেশ নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং ২০২৫ সালে নলছিটি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন ‘তারুন্যেও বাংলাদেশ’ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কে.এম আনিচুর রহমান (হেলাল) খান, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যাপক সামছুল আলম খান বাহার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, প্রভাষক মো. মনিরুজ্জামান ও নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না।
সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অহিদুল ইসলাম অপুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল কবির মিঠু, সাবেক ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম সবুজ, জেলা ছাত্রদলের সদস্য বেলায়েত হোসেন নান্নু। তাইসুর খান বাপ্পি ও মো. সুপ্রিম খানের সঞ্চালনায় এসময় বিভিন্ন বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৩৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেষ্ট দেওয়া হয় এবং অংকন প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় এ অনুষ্ঠান।




