
ঝালকাঠি প্রতিনিধি: নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি ও ও-ই ইউনিয়ন পরিষদের সদস্য হাসান বিশ্বাসকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চরকয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো: আশরাফ আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হাসান বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। এসব মামলা খতিয়ে দেখা হচ্ছে।




