রাজনীতিশিরোনাম

নরসিংদী-৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আসন্ন সংসদ নির্বাচনে এ আসনে সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া মনোনয়ন পরিবর্তন করে এএইচ আসলাম সানীকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বেলাব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান করে স্লোগান দেয় কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক ও নেতাকর্মীরা। দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
খবর পেয়ে দুপুর ১২টায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, সহহারী পুলিশ সুপার রায়পুরা- বেলাব সার্কেল বেলাল হোসেন ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে একাট্টা হয়ে গণসংযোগ ও দলীয় কর্মকা- পরিচালনা করে আসছিলেন দলটির পাঁচ মনোনয়ন প্রত্যাশী।
ঢাকাটাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button