শিরোনাম

নবাবগঞ্জে ২০৪ ও দোহারে ৪৬ জন হোম কোয়ারেন্টাইনে

সংবাদদাতা, নবাবগঞ্জ(ঢাকা) : নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ ঠেকাতে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার নবাবগঞ্জে বিদেশ ফেরত ২০৪ জন ও দোহারে ৪৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ্র সরকার অনুপ।
ডা. হরগোবিন্দ্র সরকার অনুপ জানান, অদ্যাবধি নবাবগঞ্জে ২৯৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বর্তমান ২০৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ডা. জসিম উদ্দিন জানান, দোহার উপজেলায় মোট ৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ ২৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন ৪৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
এদিকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে দোহার ও নবাবগঞ্জের উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তারা। দিনরাত তারা কাজ করছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবাবগঞ্জে দুই প্রবাসীকে কোয়ারেন্টাইনের নিয়মকানুন না মানায় পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম সালাউদ্দিন মনজু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button