Uncategorized
নবাবগঞ্জে নতুন আরো ২ জন করোনায় আক্রান্ত

সংবাদদাতা, নবাবগঞ্জ(ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত একজনের (১৯) বাড়ি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চরখলসী এবং অন্যজনের (৪০) শোল্লা ইউনিয়নের আজগরা এলাকায়। এ নিয়ে নবাবগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে।
শনিবার রাতে নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ রবিউল ইসলাম।
শুক্রবার আক্রান্ত দু’জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে রিপোর্ট পজেটিভ আসে। দু’জনই সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন বলে জানা গেছে।




