বিনোদন

নতুন সিনেমায় রোদেলার নায়ক শাকিব

শামিম আহমেদ রনি’র পরিচালনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়িকা রোদেলার। এতে শাকিব-রোদেলা ছাড়াও এতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।
‘শাহেনশাহ’ সিনেমা নিয়ে শাকিব জানান, ‘এ ছবিতে গল্পের প্রয়োজনেই দুই নায়িকার সঙ্গে কাজ করা হচ্ছে। প্রত্যেকেই দারুণ কাজ করছেন। আশা করি ভালো কিছু হবে।’
এদিকে রোদেলা জানান, ‘প্রথম ছবিতে শাকিব ভাইয়ের সঙ্গে আমার অভিষেক হচ্ছে, এটা সত্যি আমার জন্য অনেক আনন্দের। ছবিটিতে আমি আমার নিজেকে খুজে পাবো বলে মনে করছি।
ছবিটিতে অভিনয় করছেন, শাকিব খান, রোদেলা জান্নাত, নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন- মিশা সওদাগর, লিটন হাসমি, সাদেক বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য, শাপলা মিডিয়া প্রযোজনায় গত ২৩ অক্টোবর থেকে এফডিসিতে ‘শাহেনশাহ’র শুটিং শুরু হয়। প্রথম লট শেষে দ্বিতীয় লটের কাজ চলছে শাকিব খানের পূবাইলের বাড়ি জান্নাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button