বিনোদন
দক্ষিণ কোরিয়ায় চলছে বিপাশার একক চিত্র প্রদর্শনী

অভিনেত্রী হিসেবে বিপাশা হায়াত পরিচিত হলেও। ‘চিত্রশিল্পী’ পরিচয়টিও এরইমধ্যে যোগ হয়েছে তার নামে আগে। এই পরিচয়ে একটি চিত্র প্রদর্শনীও করেন তিনি।
এবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এলভিএস গ্যালারিতে চলছে বিপাশার একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন তিনি।
গত ১৪ ডিসেম্বর থেকে এটি শুরু হয়েছে। চলবে এ মাসের পুরোটা সময়। ২ সপ্তাহের এ প্রদর্শনী। তবে এতদিন বিপাশা ওখানে থাকবেন না। শিগগিরই চলে আসবে। বিদেশের মাটিতে এটি তার দ্বিতীয় একক প্রদর্শনী। এর আগে প্রথম একক চিত্র প্রদর্শনী হয়েছিল রোমে।
বিপাশা বলেন, ‘চিত্রকর্ম আমার আরেকটি ভালোবাসা জায়গা। যদিও এটিকে নিয়ে বড়সরভাবে আগে কাজ করা হয়নি। তবে এখন করছি। নতুন নতুন ভালোলাগা তৈরি হচ্ছে।’




