sliderস্থানিয়

নকলা উপজেলায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় অবৈধভাবে নকল প্রসাধনী তৈরির অভিযোগে, বৈধ কাগজপত্র না থাকায় এক প্রসাধনি কারখানায় সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ধুকুরিয়া এলাকায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নকলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

জানা গেছে, শেরপুরের নকলায় আনোয়ার হোসেন পলিন নামে এক ব্যাক্তির মালিকানায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে নকল বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী তৈরি করে আসছিল।

পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে সেই প্রতিষ্ঠানে অভিযান চালায় নকলা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

এসময় প্রসাধনী তৈরির বৈধ অনুমোদন বা মাননিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকা এবং নকল ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদন করায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ প্রতিষ্ঠানটি সিলগালা করে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করা হয়।

সহকারী কমিশনার শেখ তাকী তাজওয়ার জানান, দীর্ঘদিন থেকে এখানে নকল প্রসাধনী তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি যা স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করে সিলগালা করে দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button