Uncategorized

নওগাঁ শহরে বিপন্ন প্রজাতির হনুমান

শামীনূর রহমান শামীম: বন্যপ্রাণীদের খাদ্য ও আবাস সংকট ক্রমেই তীব্র হয়ে উঠছে। বন-জঙ্গলের পরিসর সীমিত হয়ে আসায় খাবারের সন্ধানে বন্যপ্রাণীদের লোকালয়ে চলে আসা এখন নিয়মিত ঘটনা হয়ে উঠছে।
সম্প্রতি নওগাঁ শহরে ঠাঁই নিয়েছে বিপন্ন প্রজাতির ছোট ১টি হনুমান। জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে।
প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হনুমানটি বিভিন্ন গাছে গাছে দেখা যাচ্ছে। বেশ কিছুদিন যাবত এই হনুমানের কারণে পাড়া মহল্লায় অনেকেই ভীত সন্ত্রস্ত থাকছেন। বিশেষ করে শিশুরা ভয়ে আছে। হনুমানটি নিয়ে সামাজিক যোগাযোগ ফেজবুকে হৈ হুল্লোড় করে দিনভর মাতিয়ে রাখছেন গোটা শহর। হনুমানটি সকালের দিকে বাজারে, বিকেলে গাছের ডালে।
কৌতূহলী লোকজন অনেক সময় এদের রুটি, কলাসহ বিভিন্ন খাবার দিলে হাত থেকে নিয়ে যাচ্ছে এরা।
নওগাঁ শহরের,হাসান সহ কয়েকজন জানান, নওগাঁ শহরের চারপাশে একটি সুন্দর হনুমান ঘুরছিল। নির্দিষ্টভাবে কোথাও স্থান নেয় নি, গোটা শহরটাকে ঘুরে ঘুরে দেখছিল এডাল থেকে ও ডাল এ, এ বাসা থেকে ও বাসায় ঘুরছিল জানিনা কোথা থেকে এসেছে। আপনারা কি বলতে পারবেন কোথা থেকে এসেছে। তাদের ধারণা, নেত্রকোনা থেকে কলাবোঝাই ট্রাকে চেপে রাতের বেলায় হনুমানটি এ শহর এসে থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button