Uncategorized
নওগাঁ মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মাস্ক বিতরণ

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গঠিত নওগাঁ মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আজ শহরের চকপ্রাণ পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের করোনা বিস্তার প্রতিরোধে সচেতনতা সহ মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক সিনিয়র ফেলো জনাব জাহিদুল ইসলাম ধলু, ফেলো আ স ম আল কাফি তুহিন, মাস্টার ট্রেইনার পারভীন আক্তার, লিপি সাহা, শবনম মুশতারী কলি সহ আরও অনেকে।




