Uncategorized

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভির্য্যর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ,কে,এম ফজলে রাব্বী বকু, জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button