Uncategorized

নওগাঁয় মীর মামুনুর রশিদ মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সোমবার সন্ধায় তরুন কবি একুশে পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য মীর মামুনুর রশিদ মিলন এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা
প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি এডভোকেট ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে মীর মামুন-উর-রশিদ মিলনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সর্বজনাব অধ্যাপক আবু মুসা তারিক, মোস্তাফিজুর রহমান মোস্তাক, রফিক উদ্দৌলা রাব্বি, এম এম রাসেল, সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ বিন আলী পিন্টু প্রমুখ।
তার কবিতা নিয়ে একটি বই বের করার প্রস্তাব রাখা হয় এবং করণা সংকট কেটে গেলে আগামীতে বৃহৎ আকারে অনুষ্ঠান করার প্রস্তাবনা রাখা হয়। আলোচনার শুরুতে তরুণ কবি মীর মামুনুর রশিদ মিলনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button