Uncategorized
নওগাঁয় পশুর হাটে মাস্ক নেই তো ক্রয় -বিক্রয় নেই

নওগাঁ প্রতিনিধি : ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গঠিত নওগাঁ মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার দুপুরে সদর উপজেলা কিত্তিপুর পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে মরনঘাতি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলে মাস্ক পড়ি ও অপরকে মাস্ক পাড়ার জন্য উৎসাহিত করতে সচেতনতা মুলক মাইকিং সহ মাস্ক বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক সিনিয়র ফেলো জাহিদুল ইসলাম ধলু, ফেলো শাকিল আহম্মেদ বাদল,ফেলো আ স ম আল কাফি তুহিন, ফেলো সবুজ,মাস্টার ট্রেইনার পারভীন আক্তার,মাস্টার ট্রেইনার শবনম মুশতারী কলি, মাস্টার ট্রেইনার শামীম আহম্মেদসহ আরও রাজনৈতিক ও সমাজ সেবক উপস্থিত আরও অনেকে।




