Uncategorized

নওগাঁর পত্নীতলা বাজারে হটাৎ কমেছে সব ধরনের মাছের দাম

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বুধবার সকালে মাছের দামে হঠাৎই পতন দেখা দেয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাছ চাষীরা মাছ বিক্রির জন্য বাজারে এলে দরের এই পতন দেখা দেয়। বাজারে স্বাভাবিক দামের চেয়ে সকল ধরণের মাছ অর্ধেকেরও কম দামে বিক্রি হবার খবর উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ অল্প দামে মাছ কেনার জন্য মাছের পাইকারি বাজার নজিপুর নতুনহাটে ভীড় জমান। মুহুর্তের মধ্যেই এলাকাটি যেন ক্রেতাদের ভীড়ে ভড়ে যায়।
বুধবার সকাল সাড়ে ৮ টায় নজিপুর নতুনহাটে মাছের পাইকারি বাজারে দেখা গেছে, মাছ বাজারটি লোকে লোকারণ্য। যেন বাজারে পা ফেলার স্থান নেই। সকলেই কম দামে পছন্দের মাছ কেনার জন্য ছোটাছুটি করছেন। বড় সাইজের সিলভার কাপ মাছ বিক্রি হয়েছে ৬০ থকে ৮০ টাকা কেজিতে। ১ কেজি ওজনের রুই মাছ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়।
এছাড়াও অন্যান্য দিনের তুলনায় অর্ধেকেরও কম দামে মাছ বিক্রি হতে দেখা গেছে। অনেক ক্রেতা পছন্দের মাছ হাতে নিয়ে আনন্দে ঘরে ফিরছেন। আবার অনেকে দেরীতে খবর পেয়ে হাটে এসে প্রত্যাশিত মাছ না পেয়ে মনকষ্টে হায়হুতাশ করছেন।
কয়েকজন ক্রেতা জানান, কম দামে মাছ বিক্রি হচ্ছে খবর পেয়ে তাঁরা কিনতে ছুটে এসেছেন।
মৎস্য আড়ত ব্যবসায়ী দুলাল হোসেন জানান, খুব সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মৎস্য চাষীরা বিভিন্ন সাইজের মাছ বিক্রি করতে ছুটে আসেন। হঠাৎই পুকুরে মাছ মরতে শুরু করায় চাষীরা তা বিক্রির জন্য এনেছেন বলে জানিয়েছেন। কি কারণে মাছ মরেছে তা তিনি জানেন না।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ জানান, মঙ্গলবার দিনভর বৃষ্টি হওয়ায় পুকুর ও জলাশয়ের অক্সিজেন লেভেল নষ্ট হওয়ায় মাছ মরতে শুরু করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button