আবহাওয়াশিরোনাম

ধারণার চেয়েও দ্রুত বাড়ছে বিশ্বে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা

ধারণার চেয়েও দ্রুত বিশ্বে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে বলে মত দিয়েছে বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলছে, বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো না হলেও চলতি শতাব্দির শেষেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার ছাড়িয়ে যাবে।
জলবায়ু স্পর্শকাতরতা ও মেরু অঞ্চলে বরফ গলার নতুন পরিমাণের ওপর ভিত্তি করে শতাধিক বিশেষজ্ঞ পরিচালিত এক জরিপে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৩০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির যে পরিণতির ব্যাপারে জাতিসংঘ সতর্ক করেছিল তারচেয়েও দ্রুত সময়ের মধ্যে সেই অবস্থা দেখা দেবে। এর কারণ হচ্ছে ওই সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সর্বোচ্চ ৫ মিটারে গিয়ে ঠেকবে।
এ গবেষণা প্রতিবেদনের সহলেখক জার্মানির পোটসডাম ইনিস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের স্টিফান রাহমসটর্ফ।
তিনি বলেন, ‘বৈশ্বিক সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার বৃদ্ধিতে মায়ামি, নিউ ইয়র্ক, আলেকজান্দ্রিয়া, ভেনিস, ব্যাংককের মতো উপকূলীয় শহরগুলো ক্ষতিগ্রস্থ হবে। পরিচিত শহরের উদহারণগুলোর মধ্যে এগুলো স্রেফ কয়েকটা। অরক্ষিত থাকায় কিছু শহর একেবারেই তলিয়ে যাবে।’
বিশেষজ্ঞরা জানিয়েছেন, কার্বণ নিঃসরণ ও শিল্পপূর্ব মাত্রার উপরে বৈশ্বিক তাপ ৪ দশমিক ৫ সেলসিয়াস বাড়ায় সবচেয়ে ভয়াবহ চিত্রটি হবে ২১০০ সালের মধ্যে। আর এটি হবে সমুদ্র তলের উচ্চতা এই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬ থেকে ১ দশমিক ৩ মিটার বেড়ে যাবে। এতে কয়েক কোটি লোকের বাড়িঘর পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা ।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button