slider
ধামরাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের ইন্তেকাল করেছেন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের (৭১) আজ শনিবার বিকেল ৪টায় সাভারের রাজাশন নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
শনিবার এশার নামাজের পর নিজ গ্রাম ধামরাইয়ের নান্নার ইউনিয়নের চাউনা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।




