slider

ধামরাইয়ে ১৪দিনেও খোঁজ মেলেনি কলেজছাত্র শাকিলের

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের নিখোঁজ কলেজছাত্র শাকিল আহাম্মেদের (১৯) খোঁজ মেলেনি গত ১৪দিনেও। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। শাকিল সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ধামরাইয়ের বাউজা মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
গতকাল সোমবার শাকিলের বড় ভাই রুবেল আহাম্মেদ বলেন, গত ৭ মার্চ দুপুরে একটি বই হাতে নিয়ে শাকিল লুঙ্গি পড়া অবস্থায় নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। তার সকল আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গত ৯ মার্চ ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। কিন্তু পুলিশ গতকাল সোমবার পর্যন্ত ১৪দিনেও তার কোন সন্ধান বের করতে পারেনি।
এবিষয়ে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামান বলেন, নিখোঁজ কলেজছাত্র শাকিলের সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button