slider

ধামরাইয়ে হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবকদলের মশাল মিছিল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন, বিএনপির অসহযোগ আন্দোলন ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে ঢাকা জেলা ও ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবকদল। ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজন মাহমুদের আয়োজনে ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে শুক্রবার রাত ৯টায় ধামরাইয়ের ফুটনগর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশ নেন।

এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, দেশের জনগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। অনতিবিলম্বে ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button