ধামরাইয়ে অবশেষে মডেল মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : দীর্ঘদিন ধরে স্থান নির্ধারণ নিয়ে জটিলতার পর অবশেষে ঢাকার ধামরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ধামরাই সরকারি কলেজের পশ্চিম পাশে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এ মডেল মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ উপলক্ষে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামরাই পৌর মেয়র গোলাম কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেম রতন, মডেল মজিদের জমিদাতা ব্যবসায়ী আমিনুল ইসলাম, শিল্পপতি এনায়েতুর রহমান বাপ্পী, সাবেক যুগ্ম সচিব আফসার উদ্দিন জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন ধামরাই উপজেলার ইনচার্জ রেজাউল করিম প্রমূখ।
৪২ শতাংশ জমির ওপর এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ ব্যয় হবে ১৩ কোটি ৪১ লাখ টাকা।




