Uncategorized

ধামরাইয়ের বালিয়ায় দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ

ধামরাইয়ের বালিয়ায় দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ
সংবাদদাতা, ধামরাই(ঢাকা) : প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন তার ব্যক্তিগত ও স্থানীয় সংসদ সদস্যের এবং প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রায় দুই হাজার নিম্ন আয়ের ও কর্মহীন দরিদ্র মানুষের খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
খাদ্য দ্রব্যের মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি লবণ ও এক কেজি পেয়াজ।
বালিয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা কৃষকলীগের সভাপতি আহমদ হোসেন বলেন, আমি প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অসহায় মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করে যাচ্ছি। কিন্তু একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা প্রচার করছে। আমি সেই সব খারাপ মানুষের প্রতি ধিক্কার জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button