slider

ধামইরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাকারবারি আটক

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে মো. কিবরিয়া (৩৫) নামের একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক চোরাকারবারি উপজেলার চবশব্দল নামক এলাকার পিতা আলাউদ্দিন মন্ডলের ছেলে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাত ৩টায় উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক মো. কবীর হোসেন এর নেতৃত্বে বিজিবির সদস্যরা চকশব্দল এলাকার সীমান্ত পিলার ২৬৬/৩ এস নিকট অভিযান চালায়। অভিযানে পিলারের আনুমানিক ১শত গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে অবৈধ চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান নেওয়ায় আসামিকে আটক করা হয়। পরে আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button