slider

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস উৎসব মুখর ও জাকজমকপূর্ণ পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৯ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের যৌথ উদ্যোগে ও বেসরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী শেষে উপজেলা চত্বরে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, প্যানেল মেয়র মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, জন স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এসএম মহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা প্রমুখ হাত ধোয়া বিষয়ে সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন। হাত ধোয়ার সঠিক নিয়ম দেখানোর জন্য হাত ধোয়া প্রদর্শন করেন ডাসকো ফাউন্ডেশনের যুবনারী উর্ষুলা কিস্কু। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আকতার সুরভী, স্পন্সরশীপ সিস্টেম অফিসার লুজি মুখিম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেনসহ ব্র্যাকের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিটি শিক্ষার্থীকে হাত ধোয়ার মাধ্যমে সঠিক কৌশল দেখিয়ে দেন ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধিগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button