Uncategorized

ধামইরহাটে বিজয় দিবস উপলক্ষে ফ্রি ডেন্টাল ক্যাম্প

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রায় ১শত জন পেল বিনামূল্যে দন্ত্য চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ। এতে করে অসহায় মানুষদের পাশাপাশি সকল শ্রেণীর মানুষ বেশ উপকৃত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ধামইরহাট পূর্ববাজার জি আহমেদ ডেন্টাল কেয়ারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় ধামইরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গছির উদ্দিন (জি আহমেদ) এর দৌহিত্র দন্ত্য চিকিৎসক ডা. মামুনুর আলম বাদশা ও তার সহধর্মীনী ডা. মোবাসশেরা সায়মা এ চিকিৎসা সেবা প্রদান করেন। মহান বিজয় দিবসে এসে সাধারণ মানুষদের মাঝে ফ্রি দন্ত্য চিকিৎসা প্রদান করায় এলাকার সুধিমহল সাধুবাদ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button