slider

ধামইরহাটে ফেনসিডিল উদ্ধার-আটক ১

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১শত বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৫।
রবিবার দিবাগত রাতে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগড়ি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামি উপজেলার রুপনারায়নপুর নামক এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে ঘটনার দিন পাঁচবিবি থানার বালিঘাটা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই ইউনিয়নের খাসবাগড়ি গ্রাম থেকে ১শত বোতল ফেনসিডিলসহ আসামিকে হাতে-হাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন বিভিন্ন জেলা ও উপজেলায় মাদক সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।
পরে আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button