sliderস্থানিয়

ধামইরহাটে ফসলের মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় ফসলের মাঠ থেকে জাইদুল ইসলাম (৬২) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৭ মে দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি মোড় এলাকার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। জাহেদুল ইসলাম পাশ্ববর্তী কাজিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান জানান, বুধবার দুপুরে মরদেহটি একটি ফসলি মাঠের পার্শ্বে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সে রাস্তা থেকে নিচে ফসলের মাঠে নামলে হয়তো স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ময়না তদন্ত পাঠানোর প্রস্তুতি চলছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button