slider

ধামইরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে নোমান আহমেদ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টায় উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত উত্তরপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই শিশু একই এলাকার মো. শামীম হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার ওই শিশুটির মা সন্তানকে বুকের দুগ্ধ পান করে ঘরে রেখে বাড়ির বাহিরের খলিয়ানে ইরি-বোরো ধানের কাজ করছিল। এমন সময়ে মায়ের চোখ আড়াল করে শিশুটি বাড়ির দক্ষিণ পাশের একটি ছোট পুকুরের পানিতে নেমে পরে। একপর্যায়ে ওই পুকুর থেকে নোমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button