ধামইরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরাল পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়।
এরপর রেলি শেষে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায়ের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ প্রতিপাদ্য বিষয়টির উপর উপস্থিত বক্তৃতা, আবৃতি, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা সিব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন, মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার মিষ্টি, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।




